ঈদ মৌসুমে বাড়লো কাঁচামরিচের দাম

আপডেট : ২১ জুন ২০২৪, ১০:৫৮ এএম

কোরবানির ঈদ মৌসুমের মধ্যে এবার কাঁচামরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। এ ছাড়া রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম।

তবে বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারে সরবরাহ কমে যাওয়ার অযুহাতে কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা। 

ঈদের আগে পাইকারিতে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিলো। তখন খুচরা পর্যায়ে দর ছিল ৯০ টাকা। তবে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। 

বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমেছে। তবে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 

ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা বিক্রি হয়। ঈদের পরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি।

এআর
নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। এবার কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। এ ছাড়া বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম। তবে দাম কমেছে মুরগির ডিম ও রসুনের। 
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর