রাজধানীর বিমানবন্দরে বাস চাপায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়েছে।
বিমানবন্দর থানার ওসি আজিজুল মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, নিহত মোটরসাইকেল চালকের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে তার নাম আলিফ। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের আশরাফুল ইসলামের ছেলে।
বিমানবন্দর জোনের সার্জেন্ট প্রতাপ চক্রবর্তী বলেন, ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় বাস জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়েছে।