রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাবিরোধীদের ধর্মঘট

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এর আগে শনিবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার অনলাইন ও অফলাইনে দেশের সব সমন্বয়কারীদের মিটিং ও গণসংযোগের করবে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কারীরা।

এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

তারা বলেন, সরকার যেখানে কোটা বাতিল করলো সেখানে কাদের জন্য কোটা রাখা হলো। এই কোটা কে চায়? কোন অদৃশ্য শক্তির জন্য এই কোটা বহাল করা হলো। এই বৈষম্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজ শুনানি হওয়ার কথা ছিলো, কিন্তু রায় হলো। আদালতের বিরুদ্ধে অবস্থান নয়, আন্দোলন থেকেই দাবি আদায় করে নেয়া হবে। নতুন করে কোটা বহাল রেখে রাষ্ট্র যন্ত্রের রেষারেষিতে ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।

‘আদালত ও ছাত্র সমাজকে একে অপরের ওপর খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। ১৮ সালে পরিপত্র দিয়ে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হয়েছে। সারাদেশে আন্দোলন শুরু হয়েছে। আজকে আমরা চলে গেলেও দ্বিগুণ শক্তিতে ফিরে আসবো।’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই পরিপত্রে বলা হয়, নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে ওই পরিপত্রে বলা হয়।

ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন।

ওই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়।

ওইদিনই রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপর ওই রায় স্থগিত চেয়ে ৯ জুন আবেদন করে রাষ্ট্রপক্ষ।

তবে আপিল বিভাগ তা স্থগিত না করায় আপাতত হাইকোর্টের রায় বহাল থাকছে।

একাত্তর/আরএ
পহেলা ফেব্রুয়ারি সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়েছিল।
দেশের সব এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠা গণআন্দোলন ও বিক্ষোভ দমনে মরিয়া হয়ে উঠেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ -এর প্রজ্ঞাপন জারির প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তল ছিলো বাংলাদেশ সচিবালয়। অধিকাংশ দফতরে হয়নি কাজ। রোববার তড়িঘড়ি করে প্রজ্ঞাপন প্রকাশের সমালোচনা করেন কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর