রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দিনগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রেম (২৩) চকবাজার এলাকার বাসিন্দা। আহত আরোহী রাব্বি (২১) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পথচারীদের বরাতে পুলিশ জানায়, আহত অবস্থায় ওই দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।