সংখ্যালঘুদের নির্যাতন ব‌ন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম

‘ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা সবাই বাঙালি’ -স্লোগানে সংখ্যালঘুদের ওপর হামলা ব‌ন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন ক‌রে‌ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার বিকেল সাড়ে চারটার দি‌কে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশির নেতৃত্বে বিক্ষোভ মি‌ছিল‌টি নগ‌রের রানির বাজার থেকে নগ‌রের প্রাণ‌কেন্দ্র কা‌ন্দিরপাড় হ‌য়ে চকবাজার পৌঁছায়। পরে চকবাজার থেকে পুনরায় কান্দিরপাড় হয়ে ঈশ্বর পাঠশালাতে গি‌য়ে শেষ হয়।

এসময় প্রতিবাদ সভায় বক্তব‌্য রা‌খেন যুবঐক‌্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ, শ্যামল কুন্ড, ত্রিশূল সংঘের আশিষ, ছাত্র ঐক্যের উজ্জ্বলদের শোভন প্রমুখ।

বক্তারা কু‌মিল্লায় সংখ্যালঘুদের বা‌ড়িঘ‌রে আগুন, পাঠাগা‌রে আগুনসহ নির্যাতন বন্ধের দা‌বি জা‌নান। এবং দ্রুত বিভিন্ন জায়গায় হামলায় যারা অভিযুক্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

অধ‌্যক্ষ তাপস বক‌সি ব‌লেন, দেশ সংস্কা‌রের অংশ নি‌তে চান হিন্দু‌নেতৃবৃন্দরা। অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর