রাজধানীর উত্তরায় সহিংসতায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছি। তিনি গত ৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ১৪ আগস্ট তার মৃত্যু হয়।
শুক্রবার হাসপাতালে গিয়ে নিহত জসিম উদ্দিন সরকারের (২৫) পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী বানেছা আক্তার।
নিহত জসিম জামালপুরের মেলান্দ উপজেলার নয়া নগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি অটো রিকশা চালাতেন।
পরিচয় শনাক্তের পর নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম শাহরিয়ার জীবন জানান, গত ৫ আগস্ট আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।