কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলন করা হবে।
ছাত্র-জনতাকে এই বৈষম্য ও নির্যাতন রুখে দেয়ার আহবান জানিয়ে বার্তায় বলা হয়েছে, আজ ১৬ই আগস্ট "We are Moumita" কর্মসূচিতে ছাত্র জনতাকে অংশগ্রহণের আহবান জানাচ্ছি। পাশাপাশি, দুনিয়াজুড়ে নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছে, যা নিরসনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত এবং রাষ্ট্রীয়ভাবে টেকসই উদ্যোগ গ্রহণ করা উচিত।
এর আগে গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ পুরো ভারত। বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ।
অনেকেই এ ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বলছেন।
কলকাতায় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯, তিন মামলা
এক যুগের বেশি সময়ে এমন আন্দোলনের মুখে পড়েননি মমতা