সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন আ স ম ফিরোজ।

এর আগে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনা করেছিলেন আ স ম ফিরোজ।

তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।