আড়াইহাজার থানায় লুটের ঘটনায় মামলা, আসামি ৩০ হাজার

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

শুক্রবার আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। তারা থানায় হামলা চালায়।

পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও সময়ের সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশের ২১ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা পাশের মসজিদে আশ্রয় নেয় এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়।

দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর