বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রকোনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।