যুবলীগ নেতা হেদায়েতুল ইসলাম গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

গত বছর ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় অভিযুক্ত হিসেবে হেদায়েতুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তোলা ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির বিশেষ এই পুলিশ সুপার।

একাত্তর/আরএ
‘রক্ষকই যখন ভক্ষক’ কথাটি যেন হুবহু মিলে গেল ‘সানজি গ্রুপ অব কোম্পানিজের ক্ষেত্রে। যে প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা নিখুঁত...
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর