রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার 

আবাসন ব্যবসায়ী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার তাকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন মিজানুর রহমান। গত বছর এপ্রিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

মিজানুর রহমানের ভাই রফিকুল ইসলাম রংধনু গ্রুপের চেয়ারম্যান।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাসহ মিজানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। 

সম্প্রতি রংধনু গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত শুরু করেছে সিআইডি। এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রুপটির বিভিন্ন কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চলছে।