শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেন গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।