শাহজালালে বিশৃঙ্খলা-মারধর: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে জামায়াত নেতা এবং সাবেক সামরিক কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে ২ অক্টোবর বিমানবন্দর থানায় এই মামলাটি (মামলা নম্বর: ০৬) রুজু করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ বিতরণে কিছুটা বিলম্ব হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হন।

অভিযোগ উঠেছে, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান অতিমাত্রায় উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযুক্তের সঙ্গীরা বিমানবন্দরের অতি সংবেদনশীল ও সংরক্ষিত এলাকা কেআইপি’র ভেতরে ভিডিও ধারণ করতে শুরু করেন। সেখানে দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটির সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও করতে বাধা দিলে আখতারুজ্জামান তার ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

শুধু দায়িত্বপ্রাপ্তদের সাথেই নয়, ক্ষিপ্ত হয়ে তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করেন।

সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, হামলা, হুমকি প্রদান ও অশালীন আচরণের অপরাধে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় পুলিশ মামলাটি রেকর্ড করেছে। পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান দীর্ঘদিন ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি তার সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে এ পর্যন্ত সর্বমোট পাঁচবার বহিষ্কৃত হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্পর্শকাতর স্থানে তার এই ধরনের উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা।

একাত্তর/এআরএস
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর