রাজধানীর খিলগাঁওয়ে নূর ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে অপর এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দিনগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অভিযুক্ত আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।
নিহত নূর ইসলাম (৫০) ঢাকার কেরানীগঞ্জের রায়ের চর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল করিম।
র্যাবের মিডিয়া উইংয়ের আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, নূর ইসলামকে দুর্বৃত্তরা রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগরের তালতলার ঝিলপাড় এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে ঝোপঝাড়ের ভেতরে ফেলে যায়। স্থানীয় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর র্যাব-৩-এর সদস্যরা তথ্য পেয়ে অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে। তৎক্ষণাৎ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।