আওয়ামী লীগ নেতার বাড়ি গিয়ে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির দিকে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম

লক্ষ্মীপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের হাত থেকে রেহাই পায়নি নিহতের স্ত্রী, সন্তানও। হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করেছে পরিবার। তাদের দাবি, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী এবং বিএনপির সমর্থক। তবে পুলিশ এখনও জানে না এই হত্যায় কারা জড়িত, কেন-ই বা ঘটেছে। 

রোববার রাত ৯টার দিকে জেলার সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর পাঁচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুর আলম ওরফে নুরু। পেশায় দর্জি নুরু ওই গ্রামের কালা মিয়ার ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, নুরু রাজনীতির পাশাপাশি দর্জির কাজ করতেন। পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছি। তারা বিএনপির সমর্থক ও স্থানীয় সন্ত্রাসী। 

বিচার চেয়ে ছেলে ও ভাই শাহ আলমের দাবি, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে এই হত্যা। 

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার. ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে আনার আগে নুরু মারা গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নুরুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যায় কারা জড়িত বা কেন ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর