ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায় 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন।  

বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রতিনিধি দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।