মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক জন নিহত

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৫০ এর আশপাশে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান হৃদয় জানান, মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি পড়েছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।