হাতিরপুলে ফ্রেশ সিরামিকসের প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অন্তর্ভুক্ত মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস তাদের প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেছে।

সোমবার (২৬ নভেম্বর) থেকে গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশের টাইলস বাণিজ্যের কেন্দ্রস্থল বাংলামোটর-হাতিরপুলে অবস্থিত ‘ফ্রেশ সিরামিকস -হাউজ অব অ্যাসথেটিকস’।

নান্দনিক জীবনযাপনের নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে নির্মিত দুই হাজার বর্গফুটের এই অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্রটি উচ্চমানের টাইলস সংগ্রহের পাশাপাশি গ্রাহকদের জন্য একটি সমন্বিত ডিজাইন অভিজ্ঞতা নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআই-এর গ্রুপ ডিরেক্টরগণ তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এক্সপোর্ট প্রধান সামিরা রহমান, এবং মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিওও এ. কে. এম. জিয়াউল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশে ৪০টি এক্সক্লুসিভ ডিলার শোরুমের মাধ্যমে সেবা প্রদান করে আসা ফ্রেশ সিরামিকস-এর এই প্রথম স্বনির্ভর প্রদর্শনী কেন্দ্র গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করলো।

ফ্রেশ সিরামিকস জানিয়েছে, টাইলস শিল্পে উদ্ভাবন ও উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপনের মাধ্যমে ফ্রেশ সিরামিকস গ্রাহকদের জীবনে নান্দনিকতার নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি পূরণে অগ্রসর হচ্ছে।

একাত্তর/আরএ
এই রমজানেও ভোক্তা স্বার্থে রাজধানীর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে সুলভমূল্যে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল, চিনিগুড়া চাল, চিনি, মসুর ডাল, গুঁড়া দুধ ও পানি বিক্রি করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর