কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইলের বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বৌ-বাজার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। 

তবে রাস্তায় যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পরে বিকেলে ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।