পূর্বাচলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার দুপুর ২টার দিকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী ছিলেন।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার যমুনা ফিউচার পার্ক মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটের ১২ জন মোবাইল ব্যবসায়ী ছয়টি মোটরসাইকেল যোগে দুপুরে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। এসময় বেপরোয়া গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও সিপন সড়কের পাশে দেয়াল আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর