রাজধানীর কারওয়ানবাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল আহমেদ ওরুফে রাসেল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন।
রাসেল আহমেদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের রামদাসদীতে। বর্তমানে ঢাকার পশ্চিম তেজতুরী বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনেসহ অন্তত চারটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, রাসেল কারওয়ানবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন।