নড়াইলে ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় গ্রেপ্তার দুই

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম

নড়াইলে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) পুলিশ সদর দফতরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, গত ২৪ ডিসেম্বর বিকাল সোয়া ৪টার দিকে নড়াইল সদর থানাধীন একটি ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মেম্বার) টিসিবির চাল বিতরণ শেষে টাকা নেওয়ার উদ্দেশে জনৈক রাজিবুল মোল্যার সঙ্গে দেখা করতে সাহিদা বেগম (৪০) নামে একজনের বাড়িতে যান। সেখানে রাজিবুলের সঙ্গে কথা বলার সময় সাহিদার প্রতিবেশী ফারুক মোল্যা (৫০), চঞ্চল মোল্যা (৩৫) ও শফিকুল (৩৩) সেখানে এসে ওই নারী মেম্বারের সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরবর্তী সময়ে ফারুক, চঞ্চল, শফিকুল ও কিবরিয়া ওই নারীকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে বিষ জাতীয় কিছু খাইয়ে দেয় মর্মে অভিযোগে জানা যায়।

পরে ওই নারী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিতে মারা যান। ওই নারী মেম্বারের ছেলে বাদি হয়ে নড়াইল সদর থানায় মো. ফারুক, রজিবুল, চঞ্চল ও শফিকুলসহ অজ্ঞাতনামা এক থেকে দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ১ নম্বর আসামি ফারুক (৫০) ও চার নম্বর আসামি শফিকুলকে (৩৩) গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ভিকটিমের ভিসেরা ও পরিধেয় বস্ত্র পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।

আরবিএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর