রাজধানীতে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মিনহাজুর রহমান (২৫)। তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।
মিনহাজুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ ক্বারী রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সাদ্দাম মার্কেট তুষার ধারা এলাকায় পরিবারের নিয়ে থাকতেন তিনি।
উদ্ধার করা বন্ধু শামিম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজসহ বেশ কয়েক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রাখে। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। রাত আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানান নাই।
নিহতের ভগ্নিপতি খালিদ মাহফুজ জানান, মিনহাজ বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলো। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।