ঢাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

ঢাকার বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্ত। বাবা ও এক বন্ধুর দাবি, বন্ধুরাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকার আল-ফালা মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. ফারুক (১৯)। পেশায় টাইলস মিস্ত্রি ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়রাপুর গ্রামের নিরাপত্তা কর্মী আলমের ছেলে। তারা বর্তমানে নয়ানগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। 

ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা ফারুকের বন্ধু সজিব জানিয়েছেন, সন্ধ্যায় ওই এলাকার কালু, আলামিন, শরিফ, গালিবসহ ৮/১০ জন ফারুকের বুকের ডান ও কোমের ডান পাশে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুকের বাবা নৈশপ্রহরী মোহাম্মদ আলম বলেন, ছেলে আজ কাজে যায়নি। সারাদিন আমার সঙ্গেই ঘুমিয়ে ছিলো। বিকেলে আলম নামের ছেলের এক বন্ধু ফারুককে ফোন করে ডেকেছিলো  বাইরে আসতে। পরে ছেলে বলে আমি ফ্রেশ হয়ে। কিছুক্ষণ পরেই শুনতে পাই ছেলেকে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে। ঢামেক হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

তার দাবি, বন্ধুরাই আমার ছেলেকে হত্যা করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রাজধানীতে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই ঘটনা ঘটে।
রাজধানীতে একদল সাইকেল চোরের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে বাসায় ঢুকে এক যুক্তরাজ্য প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। তিনিও যুক্তরাজ্য প্রবাসী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর