ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে মানব বন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।
শুক্রবার (২১ মার্চ) সকালের প্রেসক্লাবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন বিরুদ্ধে সকলকে সোচ্চার করতে মানববন্ধন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।
এসময় গাজার নানা দিকের ইতিহাস তুলে ধরে ফিলিস্তিনের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
দলের নেতারা ইসরাইলের নানা মানবতাবিরোধী ও ভূরাজনৈতিক বাণিজ্য ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের কথা তুলে ধরেন। একই সাথে সাম্রাজ্যবাদ সম্প্রসারণ লক্ষ্য এই মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করে বাসদ।
সেই সাথে বিশ্বের সকল শান্তিকামী জনগণের ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘ পদক্ষেপের দাবি ও প্রত্যাশার কথা জানান বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।