আবু সাঈদ হত্যা: পেছালো সাক্ষ্যগ্রহণ, প্রসিকিউশনের ব্যর্থতা বলছে আসামিপক্ষের আইনজীবী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

জুলাই গণহত্যার প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় টানা তিন ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছে আসামি পক্ষের আইনজীবী।

মঙ্গলবার (৪ নভেম্বর) আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণে নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ১০ নভেম্বর।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্যগ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল-১ এ।

এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন দুই জন। আসামিদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তারা।

পরে তাদের জেরা করেন পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার থাকা চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী।

একাত্তর/আরএ
জুলাই-আগস্ট গণহত্যায় আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেইসঙ্গে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ...
জুলাই-আগস্টের গণহত্যার মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এসময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।
ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে মানব বন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর