গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বরেণ্য লালন সংগীত শিল্পী ফরিদা পারভিনের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আয়শা মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে গুণী এটি শিল্পীর খোঁজ নেন তিনি।
বেগম খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করে সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন।
ফরিদা পারভীন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। রক্তে সংক্রমণ আছে। জ্ঞানের মাত্রা কম কাজ করছে। কিডনি সম্পূর্ণ বিকল, সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করানো হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডা. আশীষ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছে, ফরিদা পারভীনের শারীরিক অবস্থার দুই দিন ধরে কোনো অবনতি হয়নি। এ সময় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। উন্নতি হলেও ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে।