তারেক রহমানের উপস্থিতিতে আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

দোয়া মাহফিলে অংশ নিতে বিকাল চারটার দিকেই মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান এবং তাদের সন্তানরা। 

দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। 

এদিকে দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েক বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর