চারুকলায় বর্ষা উৎসব

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গানের ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব। আয়োজনে অংশ নিয়ে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্য ছিলো প্রবল উচ্ছ্বাস।

‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর নদে এলো বান’ কিংবা ‘পাগলা হাওয়ার বাদল দিনের সুরের মুর্ছনায় নৃত্যের তালে’ চারুকলার বকুল তলায় উদযাপিত হয় ঘনঘটা প্রডাকশনের এই উৎসব।

ঋতু, প্রেম, ভালোবাসার কবি রবীন্দ্রনাথ ঠাকুরে বর্ষার গানে গানে বকুল তলার বর্ষা উদযাপনে অংশগ্রহণকারীরা জানান, এবারের আয়োজন এক ভিন্নতর উৎসাহ দিয়েছে সকলকে।

যান্ত্রিক নগরে এমন বর্ষার আয়োজন দেখতে পেড়ে প্রকৃতি প্রেমী দর্শনার্থীরা মনে দোলা দেয় বর্ষার ছন্দ।

নাগরিক কোলাহলকে ক্ষণিকের জন্য ছুটি দিতে এমন আয়োজন জানান আয়োজনকারী।

শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা বয়সী নারী ও পুরুষ অংশ নেন এই অনুষ্ঠানে।