পাঁচ মোটিফে সাজছে চারুকলা, এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রতিবাদের সুর

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম

বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান’।

গত সোমবার থেকে চারুকলা প্রাঙ্গণে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও লোকজ মোটিফ আর বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে ব্যস্ততা বাড়ছে শিল্পী ও শিক্ষার্থীদের মধ্যে।

এবারের শোভাযাত্রায় বাউল সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মূল কাঠামো হিসেবে থাকছে ‘দোতারা’। এ ছাড়া শান্তির প্রতীক হিসেবে পায়রা, লোকজ মোটিফ হিসেবে হাতি ও ঘোড়া এবং নতুন দিনের সূচনার বার্তা দিতে থাকছে মোরগ। মোট পাঁচটি প্রধান মোটিফ নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করবে।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বলছেন, এই শোভাযাত্রা কেবল উৎসব নয়, বরং এটি হবে শান্তি, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের এক জোরালো সুর। ঘৃণা ও বিভেদের বদলে সম্প্রীতির ঐক্যতানই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

শোভাযাত্রার নাম ‘আনন্দ’ নাকি ‘মঙ্গল’ হবে—এ নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে নিজের অভিমত জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, নাম যা-ই হোক না কেন, উৎসবের মূল সুর বা এর আবেদনে কোনো ফারাক হবে না।

কয়েক দশকের ঐতিহ্য মেনে করোনা মহামারিকালেও যে ধারাবাহিকতায় ছেদ পড়েনি, এবারও সেই ধারা অক্ষুণ্ণ রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা। আগামী ১০ দিন চারুকলা প্রাঙ্গণ উৎসবের রঙে সেজে উঠবে এবং পহেলা বৈশাখের ভোরে নতুন সূর্যকে বরণ করে নেবে রাজধানীবাসী।

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর