রাজধানীতে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে, গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। তাদের কখন, কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও কিছু জানায়নি ডিএমপি।