পুলিশের সঙ্গে জাপা নেতাকর্মীদের সংঘর্ষ, পণ্ড কর্মী সমাবেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

কর্মী সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় এলাকা। পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।  

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টায় বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মী সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে। একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। 

অন্যদিকে পুলিশ বলছে, কর্মী সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। বিভিন্ন এলাকা থেকে আসা জাতীয় পার্টির কর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের হামলা করেছে। 

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, কোনো ধরনের অনুমতি না নিয়ে সড়ক দখল করে সমাবেশ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

এদিকে সংঘর্ষের ঘটনার পরপরই ওই এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সংঘর্ষের সময় দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন। 

আরবিএস
রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলাম বাবলু (৬৮) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাতীয় পার্টির (জাপা) বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক বলে জানা...
রোজার মাসে দেশের মানুষ ভালো নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের...
গ্রামীণ ব্যাকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের ‘কটাক্ষ’ করা হচ্ছে অভিযোগ তুলে জাতীয় পার্টি চেয়ারম্যান (জাপা) জি এম কাদের বলেছেন, এর জন্য জাতিকে ‘চরম মূল্য দিতে হতে পারে।’
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর