ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে অপেক্ষাকৃত কম। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিলো ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এই এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সন্ধ্যা ৫টা বেজে ৩৪ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা বেজে ৫৬ মিনিটে সূর্যোদয় হবে।