আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জুলাই যোদ্ধাদের বিপ্লব এখনই শেষ হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের পরেও জুলাই যোদ্ধাদের বিপ্লব চালিয়ে যেতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থান বুঝিয়ে দিয়েছে, ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নয়, ক্ষমতা জনতার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সরকার ও অনেক রাজনৈতিক দল জুলাই আন্দোলনকে ‘বিপ্লব’ বলে মনে করে না।
তিনি দলগুলোকে শুধু নির্বাচন জয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।