জবিতে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তে চার সদস্যের কমিটি গঠন

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, উক্ত ঘটনা তদন্তপূর্বক এর সাথে জড়িতদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মোস্তফা হাসানকে (সমাজকর্ম বিভাগ, জবি)। কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (রসায়ন বিভাগ, জবি) ও মো. মেজবাহ-উল-আজম সওদাগর (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জবি)।

এছাড়াও সদস্য-সচিব হিসেবে কমিটিতে আছেন মো. শহিদুল্লাহ (ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর, জবি)। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যগণ এবং জুলাই শহীদ একরামুল হক সাজিদের মা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকাকালীন এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

গঠিত তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিএস
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর