মোহাম্মদপুরে সুপারশপে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকার একটি সুপারশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মীনা বাজার নামের ওই সুপারশপে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার আগেই আগুন পুরোপুরি নেভানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।