রাজউকের উচ্ছেদ অভিযান, তর্কে জড়ালেন ভবন মালিকরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে মোহাম্মদপুরের রিং রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগর নিশ্চিত করতেই মূলত এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে সম্পূর্ণ আবাসিক ব্যবহারের জন্য বরাদ্দকৃত ভবন ও প্লটের নিচতলায় বিভিন্ন ধরণের দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছিল।

রাজউকের উচ্ছেদ টিম অভিযান শুরু করলে বেশ কিছু ভবন মালিকের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এমনকি হঠাৎ করে কেন এই অভিযান, এমন প্রশ্ন তুলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কেও জড়িয়ে পড়েন কয়েকজন বাড়ির মালিক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান স্পষ্ট জানান, রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে কোনো বাসাবাড়িতে বাণিজ্যিক কার্যক্রম চালানো সম্পূর্ণ বেআইনি। যারা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করেছেন কিংবা আবাসিক নকশার ব্যত্যয় ঘটিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে বেশ কিছু প্রতিষ্ঠানের অবৈধ অংশ অপসারণের পাশাপাশি অনেককে জরিমানার আওতায় আনা হয়। একই সাথে অন্যান্য ভবন মালিক ও ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে অবৈধ কার্যক্রম বন্ধের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার আবাসিক এলাকাগুলোর সার্বিক পরিবেশ রক্ষা ও যানজট মুক্ত রাখতে এ ধরণের অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নিয়মিত জারি থাকবে।

একাত্তর/এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর