জুলাই-আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।
বুধবার (১৯ নভেম্বর) সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
গতকাল শুনানির দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনাকের চেয়ারম্যান অসুস্থ থাকায় শুনানি হয়নি। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন।
তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর, রায়ের দিন ঘোষণা করবে ট্রাইব্যুনাল।
মামলায় আসামি আট জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার জন পলাতক আছেন। আর গ্রেপ্তার আছেন কন্সটেবল সুজনসহ চার জন।
অপরদিকে, আজ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় হত্যার পর ছয় শহীদের মরদেহ পোড়ানোর মামলা ২৩তম সাক্ষী জবানবন্দি দেবেন। এই মামলায় গ্রেপ্তার আট আসামির মধ্যে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন। তিনি রাজসাক্ষী হিসেবে এই মামলায় জবানবন্দি দিবেন। ট্রাইব্যুনাল-২ এই এই মামলার বিচারকাজ চলবে।