লক্ষ্মীপুরে গভীর রাতে বাসে আগুন, আটক তিন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ইটেরপোল এলাকায় গাড়ির গ্যারেজে মেরামতের জন্য রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, গাড়িটার কয়েকদিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিলো। ভোরবেলায় কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিলো। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। আমি মেরামতের জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম। আগুনে মোট ১৮ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো। 

তিনি আরও বলেন, এই গাড়িটাই ছিলো আমার সংসারের একমাত্র অবলম্বন। এই গাড়ি চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে চলতাম। সব স্বপ্ন মুহূর্তে ভস্ম হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। এমন নিষ্ঠুরতার শিকার হয়ে আমি স্তব্ধ হয়ে গেছি। আমি ন্যায়বিচার চাই। যারা আমার সর্বনাশ করেছে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ পাওয়ার আশা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পড়ে যাওয়া গাড়ীটি উদ্ধার লক্ষ্মীপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে। এছাড়া ঘটনা উৎঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর