বিজয় দিবসে তেজগাঁও এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, ‘মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ করা হলো।’