বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

বিমানবন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

বেবিচক জানিয়েছে, ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, দেশে অনুমোদনহীন ড্রোন উড়ানো বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ এর পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড়ানো আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে-তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর