রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে ফায়ার হাইড্রেন না থাকা এবং ভেতরের গোডাউনে ঢুকতে সময় লাগায় আগুন নেভাতে দেড় ঘণ্টা দেরি হয়েছে বলে জানায়, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুনুর রশিদ।
ভবনের উপরের বর্ধিত অংশটি বৈধ কি না তা নথিপত্র যাচাই সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পরপরই প্রথমে পাঁচটি এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণও নিশ্চিত হওয়া যায়নি।