লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, অনুদান ঘোষণা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

‎ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুইটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনায় আট জনের তদন্ত কমিটি গঠন নির্দেশ দেয়া হয়েছে এবং নিহতদের দাফনের জন্য দেড় লাখ টাকা করে দেবে মন্ত্রণালয়।

ঢাকা জেলা নৌ পুলিশ পুলিশ সুপারের আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত পাঁচজনকে হেফাজতে নেয়া হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

‎দূর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা পর্যাপ্ত লাইটসহ যেগুলো প্রয়োজন জিনিস দরকার সেগুলো লঞ্চে ব্যবহার না করলে তাদের রুট পারমিট বাতিল হবে বলে হুঁশিয়ারি দেন।

‎এদিকে ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ এবং মেঘনাও দুর্ঘটনার মুখে পড়ে। যদিও তাতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি।

একাত্তর/আরএ
বিগত সরকারের আমলে দেশের সম্পদ ও অর্থ পাচারের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিলো ৮০ হাজার টাকা...
হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহাবন জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের...
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর