ঢাকা থেকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর অধিকাংশই চালু

ইরানে মার্কিন-ইসরাইল হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় গতকাল ঢাকা থেকে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর অধিকাংশই চালু হয়েছে। চলছে ইউএস বাংলা এয়ারলাইনসের মাসকাট, জেদ্দা ও রিয়াদের ফ্লাইটও। তবে এখনও চালু হয়নি কাতাদের দোহার কোনো ফ্লাইট।

রোববার ফ্লাইটগুলো চালু হলেও এ নিয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। এর ফলে কাতারগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিপাকে পড়েছেন কাতারে যাত্রাবিরতি নেয়া বিমানের যাত্রীরও। 

মন্ত্রণালয় থেকে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থার কথা বলা হলেও এখনও তাদের সাথে করা হয়নি যোগাযোগ, এড়িয়ে যাচ্ছেন বিভিন্ন এজেন্টও। ফলে বিমানবন্দরেই সময় কাটছে যাত্রীদের। 

বোর্ডিং পাস সংগ্রহ করে যাত্রীরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও বিমান ছাড়া নিয়ে এখনও নিশ্চিত নয় অনেকেই। 

এদিকে, বিমান বাংলাদেশের অধিকাংশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটই বাতিল করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে চালু হতে সবকটি ফ্লাইটই।