শনিবার শাহজালালে আরও ২০ ফ্লাইট বাতিল, আট দিনে ২৬৮

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার ফ্লাইট বাতিল হচ্ছে। 

শনিবার (৭ মার্চ) নতুন করে আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েতগামী দুটি, জাজিরাগামী দুটি, শারজাহ, দুবাইগামী ছয়টি, বাহরাইনগামী দুটি, কাতারগামী চারটি ও  সংযুক্ত আরব আমিরাত গামী চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হলো।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে সংশ্লিষ্ট গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, এক মার্চ ৪০টি, দুই মার্চ ৪৬টি, তিন মার্চ ৩৯টি, চার মার্চ ২৮টি, পাঁচ মার্চ ৩৬টি, ছয় মার্চ ৩৪টি, সাত মার্চ ২০টিসহ মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়। 

এদিকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত সিডিউল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বেবিচক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আগামী বছর ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর