একটি দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
শনিবার (৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত ২৬শে মার্চ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, এক বা দুই মাসের মধ্যে সব পালটে যাবে না। একটি দল দুই মাস না যেতেই হঠকারিতা শুরু করে দিয়েছে। তারা আন্দোলনের নামে দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, যতবার দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে।
বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য, তাই কথার ফুলঝুরি নয় কাজে প্রমাণ করে দেখাতে বলেন প্রশাসক আব্দুস সালাম।