বর্জ্য সরানোর অনিয়মে ঠিকাদারদের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন না থাকলে এবং আমরা যদি বায়ুদূষণ না কমাতে পারি, তবে এটা আমাদের জন্য লজ্জার। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অনেকটা সফল হয়েছি। এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে নগরকে পুরোপুরি পরিষ্কার রাখা সম্ভব হবে।

কিছু কিছু এলাকায় এখনও ময়লা আবর্জনা সঠিক সময়ে না নেওয়ার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাসাবাড়ি, বাড়ির চারপাশ এবং বাজার এলাকার বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। না হলে তা সরানো সম্ভব হয় না। এজন্য তিনি নগরবাসীকে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ময়লা সরানোর বিষয়ে কোনো অবহেলা থাকলে নতুন করে টেন্ডার দেওয়ার ব্যবস্থা করা হবে এবং অভিযুক্তদের ভবিষ্যতে আর কোনো টেন্ডার দেওয়া হবে না।

পরিবেশ সুরক্ষার বিষয়ে ডিএসসিসি প্রশাসক জানান, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নগরবাসীকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহবান জানান।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত সাম্প্রতিক জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব স্থানে নিয়মিত পৌঁছানো কঠিন, সেখানে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর