ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ মে) নির্বাচন পরিচালনা কমিটি ৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করে। এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিদায়ী কমিটির সভায় ছয় সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিলো। তাদের যাচাই-বাছাই ও সিদ্ধান্ত শেষে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত ৯ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহমেদ জুয়েল (বাংলা নিউজ)। যুগ্ম সম্পাদক হয়েছেন মীর্জা সম্রাট রেজা (করতোয়া) এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম (মুক্তখবর)।
কমিটির অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজিদ সরকার। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ (দিনকাল) ও এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।
বগুড়া জার্নালিস্ট ফোরামের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঢাকার সাংবাদিকতায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।