এআরবি’র নতুন নির্বাচিত সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক শরীফুল

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক নিউজ পোর্টাল ভাইটাল বাংলা’র সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির ২০২৬-২৮ মেয়াদের দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা)। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান (স্টার নিউজ), দপ্তার সম্পাদক পদে আশরাফুল ইসলাম রানা (ফ্রিল্যান্স সাংবাদিক) এবং যোগাযোগ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল সাজ্জাত (একাত্তর টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক মো. মুজাহিরুল হক রুমেন। 

নবীন কমিটির সভাপতি শামীমা সুলতানা তাকে নির্বাচিত করার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি আমাদের দেশে নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করবে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি)। একই সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতেও এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

একাত্তর/এসি
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর